শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

গৌরীপুরে ভেজাল বিরোধী অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ভেজাল খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির দায়ে স্থানীয় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ভেজাল খাদ্য সামগ্রী ও পণ্য আগুনে পুড়িয়ে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফারহানা করিমের নেতৃত্বে সোমবার (৪ জুন) বেলা ১১ টার দিকে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ন ও বিএসটিআইয়ের অনুমোদনহীন সেমাই, চা পাতি, কয়েল, নিষিদ্ধ পলিথিন, ও ভেজাল গুড়া মসলা বিক্রির দায়ে বিজয় সরকার, শ্যামচন্দ্র পোদ্দার, সুমন দেবনাথ, প্রদীপ চন্দ্র দেবনাথ, সুজন মোদক নামে স্থানীয় পাঁচ ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত ভেজাল খাদ্য ও পণ্য সামগ্রী আগুনে পুড়িয়ে দেয়া হয়। উক্ত অভিযানের সঙ্গে ছিলেন ২-এপিবিএন (আর্মড পুলিশ) মুক্তাগাছা ময়মনসিংহ’র ওসি আপারেশন মোঃ কাউয়ুমের নেতৃত্বে অন্যান্য সদস্যরা, গৌরপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মশিউর রহমান কাউসার প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD