শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

গোবিন্দগঞ্জে ভাইয়ের হাতে ভাই নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
নেশাগ্রস্থ ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নে নেশাগ্রস্ত ছোট ভাই ইসরাইল হোসেনের ছুরিকাঘাতে শনিবার রাত ১০টায় বড় ভাই ইসমাইল হোসেন(৩৮)নিহত হওয়ার ঘটনায় ঘাতক ছোট ভাই ইসরাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটার বোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মিল-চাতাল ব্যবসায়ী আমজাদ হোসেনের ছেলে ইসরাইল হোসেন(৩০)এর স্ত্রীকে নেশাগ্রস্থ স্বামী প্রায়ই মারপিট করতো, এ বিষয় নিয়ে শনিবার রাত ১০ টার দিকে তাদের বাড়ীতে ছোট ভাই ইসরাইল (৩০)মোজো ভাই ইউসুফ (৩৪) ও বড় ভাই ইসমাইল হোসেন(৩৮)সহ কয়েকজন মিলে বৈঠক করছিল,এরি এক পর্যায়ে বৈঠকের রায় ছোট ভাই ইসরাইল হোসেনের বিপক্ষে যাওয়ায় ইসরাইল হোসেন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে বড় ভাই ও মেজো ভাই কে এলোপাথারী কোপালে এতে বড় ভাই ইসমাইল ও মেজো ভাই ইউসুফ গুরুতর আহত হয়।এই অবস্থায় স্থানীরা আহত দুই ভাইকে চিকিৎসার জন্য বগুরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরনে রাত ১১টার দিকে বড় ভাই ইসমাইল হোসেন মারা যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ,কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ইসরাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।ও এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD