জার্মানবাংলা বিনোদন রিপোর্ট: ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অনন্য মামুন।এতে ‘ইন্দুবালা’ চরিত্রে পপিকে দেখা যাবে। এই ওয়েব সিরিজের একটি স্টিল ছবি ফেসবুকে আপলোড করেছেন পরিচালক অনন্য মামুন। এতে দেখা যায় পুলিশ হাতকড়া পরিয়ে পপিকে নিয়ে যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা: ‘গোপনে বিয়ে করায় পরিবারের করা মামলায় গ্রেফতার হলেন পপি…’
চারদিকে শুধু অন্যায়, দুর্নীতি। এই অনাচার থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে ইন্দুবালা কাজ করছে। ছবির অভিনয়ে পপিকে দেখা যাবে একজন প্রতিবাদী নারী হিসেবে। তেবে হিংসা কিংবা সহিংসতা দিয়ে নয়, ভালোবাসার পরম মমতায় সমাজ থেকে অন্যায় দূর করতেই দৃঢ়প্রতিজ্ঞ এই অভিনেত্রী।
পপি বলেন, ‘অনলাইন দুনিয়ায় সবাই এখন ওয়েব সিরিজি দেখছে। জনপ্রিয় শিল্পীরাও এতে কাজ করছেন। এই সিরিজটির বাজেট বেশ ভালো। সুতরাং পরিকল্পনা করে গুছিয়ে কাজ করা যাবে। এ কারণেই কাজ করছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
ইনোভেট সলিউশন লিমিটেড প্রযোজিত ‘ইন্দুবালা’য় আরো অভিনয় করছেন তারিক আনাম খান, এ বি এম সুমন, শহীদুজ্জামান সেলিম, আঁচল প্রমুখ।
আগামী ১৫ নভেম্বর থেকে এটি প্রচার করা হবে বলে জানা গেছে।