শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

গুরুতর চোট কীভাবে পেলেন নাসির?

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

ডান পা মাটিতেই ফেলতে পারছেন না নাসির হোসেন। সকালে ক্রাচে ভর করে এলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে। চিকিৎসকের রুম থেকে বের হলেন বিষণ্ন মুখে। ক্রাচে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠলেন গাড়িতে, গেলেন অ্যাপোলো হাসপাতালে। নাসিরকে দেখাই বোঝা গেল, চোটটা মোটেও হালকা নয়। কিন্তু এই গুরুতর চোট কীভাবে পেলেন নাসির?

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে ৫ এপ্রিল। নাসিরের নেতৃত্বে লিগ চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। গত তিন দিন সব খেলোয়াড় ছুটিতে। নাসিরও ছিলেন ছুটিতে। এই ছুটির মধ্যে নাসির চোট পেয়েছেন ডান হাঁটুতে। আশঙ্কা করা হচ্ছে, হাঁটুর লিগামেন্টই ছিঁড়ে গেছে ২৬ বছর বয়সী অলরাউন্ডারের! যদিও চোট নিয়ে এখনই পরিষ্কার কিছু বলতে পারলেন না দেবাশীষ, ‘ওকে অ্যাপোলোতে পাঠানো হয়েছে। রাতে এমআরআই রিপোর্ট দেখে বুঝতে পারব, চোট কতটা গুরুতর। তবে প্রাথমিক রিপোর্টে ভালো কিছু দেখিনি।’

আশঙ্কা যদি সত্যি হয়, অস্ত্রোপচার লাগতে পারে নাসিরের। সেটি হলে প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। প্রশ্ন হচ্ছে, ছুটির মধ্যে নাসির এই গুরুতর চোট পেলেন কীভাবে? বিসিবি বলছে, জিম-রানিং করতে গিয়ে চোট পেয়েছেন। কিন্তু আরেকটি সূত্রে জানা গেল, চোটটা মোটেও ক্রিকেটীয় কারণে নয়। গুঞ্জন শোনা যাচ্ছে, ছুটিতে ফুটবল খেলার সময় নাকি হাঁটুতে চোট পেয়েছেন নাসির!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD