শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

গুজব রটনা আর মিথ্যাচারের কারখানা বিএনপি-জামাত: ইনু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম, নিজস্ব প্রতিবেদক: মিথ্যাচার গুজব রটনার কারখানা হচ্ছে পাকিস্তান, রাজাকার, জামাত, শিবির, বিএনপি আর জঙ্গি মন্তব্য করে তথ্য মন্ত্রী হাসানুলক ইনু ব‌লে‌ছেন , তারা মিথ্যাচার করে মুক্তিযোদ্ধা কে ঠেকাতে পারেনি। বঙ্গবন্ধুকে খাটো করতে পারেনি, এবং শেখ হাসিনার অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

বৃহস্পতিবার ৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, ৭১ সালের আগে ও বঙ্গবন্ধুর নামে বিভিন্ন মিথ্যাচার করেছিল যে বঙ্গবন্ধু ইসলামী বিদ্বেষী অত্যাচারী ।এসব মিথ্যাচার কাটিয়ে দেশের জনগণ ৭০ নির্বাচনে বিজয়ী করেছিল এবং একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। তেমনি বর্তমান সময় পাকিস্তানের দোসর বিএনপি জামাত-শিবির কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মিথ্যা প্রচারণা করছে যে ছাত্র‌দের নির্যাতন করা হয়েছে। তা‌দের হত্যা করা হ‌য়ে‌ছে।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মিথ্যাচার কারীদের শাস্তি প্রদান করে দেশ আবার গণতন্ত্রের প্রতি মুক্তিযোদ্ধা ভিত্তিক গণতন্ত্র প্রতি পরিচালনা করবেন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, একাত্তরের আগে সাংবাদিকরা যেমন গণতন্ত্রের পক্ষে থেকে সত্য প্রকাশ করেছেন। তেমনি এখনো গণতন্ত্রের পক্ষে থেকে সত্য প্রকাশ করে যাচ্ছে সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ । আমরা চাই এই পাকিস্তানের দোসরদের সব গোপন তথ্য আপনারা সঠিকভাবে প্রকাশ করেন।

সাংবাদিকরা সত্যর পথে আছে বলেই একাত্তরে স্বাধীন হয়েছে। বর্তমানে ও সত্য প্রকাশ করে বলে পাকিস্তানের দোসররা তাদের মিথ্যা অপপ্রচার প্রতিষ্ঠিত করতে পারে না। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও বি‌ভিন্ন পর্য‌য়ের মু‌ক্তি‌যোদ্ধারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD