শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

গুগল কর্মীদের রাজনৈতিক আলাপে নিষেধাজ্ঞা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

কর্মক্ষেত্রে কর্মীদের রাজনৈতিক কোনো কথাবার্তার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নীতিমালা জারি করা হয়েছে গুগল কর্তৃপক্ষ । পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাম্প্রতিক খবর নিয়ে বিতর্কেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নতুন এক ব্লগ পোস্টে গুগলের নীতিমালা প্রকাশ করে বলা হয়েছে, যাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তার সেই কাজ করাই হচ্ছে প্রাথমিক দায়িত্ব। কাজের সময় কাজবর্হিভূত আলাপ নিয়ে সময় নষ্ট করা যাবে না। কাজেই এখন থেকে গুগলের কর্মীদের কাজের সময় রাজনৈতিক আলাপ বাদ দিতে হবে।

যুক্তরাষ্ট্রের মাউন্টেনভিউভিত্তিক প্রতিষ্ঠান গুগলের ব্লগ পোস্টে আরও বলা হয়, ‘গুগলে কাজ মানেই ব্যাপক দায়িত্বের কাজ। কোটি কোটি মানুষ গুগলের ওপর মানসম্মত ও নির্ভরযোগ্য সেবার ওপর প্রতিদিন নির্ভর করে। তাদের আস্থাকে সম্মান জানানো ও আমাদের পণ্য ও সেবার স্বচ্ছতা ধরে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ।’

গুগলের নতুন নীতিমালায় কর্মীদের নিজেদের কথাবার্তার দায় নিতে বলা হয়েছে। এ ছাড়া কর্মক্ষেত্রে কারও নাম নিয়ে বিদ্রূপ বা ট্রল করা হলে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গুগল সম্পর্কে কোনো খারাপ তথ্য দেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। গুগলের পণ্য ও সেবা সম্পর্কে কোনো কর্মী ভুয়া তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

গুগলের সাবেক একজন প্রকৌশলীর অভিযোগের ভিত্তিতেই নীতিমালায় পরিবর্তন আনছে গুগল। ওই কর্মীর অভিযোগ ছিল, রক্ষণশীল দল নিয়ে উচ্চকণ্ঠ থাকায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। গুগলে রাজনৈতিক পক্ষপাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD