হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি : র্যাব সদস্যরা এক অভিযানে গাজীপুর মহানগরের সালনা ইপসা গেট থেকে এক মাদক বিক্রেতাকে আটক করেছে শুক্রবার ।
আটককৃতের নাম আপন মিয়া। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ গ্রামে।
আটককৃত আপন মিয়ার নিকট থেকে র্যাব সদস্যরা ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গাজীপুর পোড়াবাড়ি র্যাব ক্যাম্পসুত্রে এ তথ্য জানা যায়।