শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

গাইবান্ধায় নারী ফুটবল লীগের উদ্বোধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ ২২ ফেব্রয়ারী (শনিবার)স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গাইবান্ধা জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে এসকেএস আন্তঃস্কুল অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি আনুষ্ঠানিকভাবে এই লীগ খেলার উদ্বোধন করেন।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন প্রমুখ।

উদ্বোধনী দিনের খেলায় পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল ৫-০ গোলে এসকেএস স্কুল এন্ড কলেজ দলকে পরাজিত করে। উল্লেখ্য, এবারের এই লীগ খেলায় মোট ৮টি স্কুল দল অংশ নিচ্ছে। আজ রোববার ২টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটিতে অংশ নেবে আসাদুজ্জামান গালর্স হাইস্কুল বনাম লক্ষ্মীপুর স্কুল ও কলেজ দল এবং দ্বিতীয়টি পুলিশ লাইন্স স্কুল বনাম সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD