শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় আ.লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

আবু হানিফ মোঃ বায়েজিদ,গাইবান্ধা প্রতিনিধি: আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধানক, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।

তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী ও জনপ্রিয নেতাদের দলীয় মনোনয়ন দেয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী তারা। রবিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের মনোনয়ন চুড়ান্ত করা হয়।

দল থেকে জানানো হয়, যোগ্যতার নিরিখে ও তৃণমূলে জনপ্রিয়দেরই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। যাদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাদের প্রার্থী করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আপামর জনতা নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD