শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

খুলনা সিটি নির্বাচন: মঞ্জুর পক্ষে প্রচারনায় ২০ দলীয় জোট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ মে, ২০১৮
অনলাইন ডেস্ক: আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ২০ দলের জোট শরিক দলের শীর্ষ নেতৃত্ব প্রচারনায় অংশগ্রহন করেছেন। এসময় তারা বিভিন্ন পথসভা, ঠুলি বৈঠক, প্রচারপত্র বিতরণসহ নানা কর্মসূচিতে অংশগ্রহন করেন।

খুলনা সিটি করপারেশন নির্বাচনে ২০ দলের প্রচারনা সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং সদস্য সচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র নেতৃত্বে কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিজেপি ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী মুহিউদ্দিন ইকরাম প্রমুখ।

অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র নেতৃত্বে জোট নেতৃবৃন্দ কুসিক মেয়র প্রার্থী মো. নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে খুলনায় বিভিন্ন মসজিদের ঈমাম, আলেম-উলামাও মুসুল্লীদের সাথে মতবিনিময় ও প্রচারনায় অংশগ্রহন করেন। নেতৃবৃন্দরা খুলনার খুলনা আলীয় মাদ্রসার সাবেক অধ্যক্ষ ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ সালেহ সাহেবের সাথে মতবিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদদীন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করীম, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মনজুর আলম ঈসা, লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ মাহদী, জেলা ইমাম পরিষদ সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া, এনপিপি যুগ্ম মহাসচিব মুহম্মদ ফরিদউদ্দিন, ন্যাপ ঢাকামহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, খুলনা মহানগর যুগ্ম সমন্বয়কারী বাহাদুল মামিম আহমেদ পিন্টু প্রমুখ।

নেতৃবৃন্দ নিরালা তাবলীগ মারকাজ, নিরালা আবাসিক এলাকা, দোলখোলার মোড়, মুসলমনপাড়া এলাকায় গণসংযোগ করেন৷

এসময় নেতারা বলেন, চারদিকে ষড়যন্ত্র চলছে। মানুষের সকল প্রকার অধিকার কেড়ে নেয়া হচ্ছে। বাকস্বাধীনতা আর ভোটাধিকার আজ শাসকগোষ্টির পদতলে। এই অবস্থা থেকে দেশ-জাতিকে মুক্তি দিতে দেশবাসীকে জেগে উঠতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরো বলে, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। খুলনায় ধানের শীষের বিজয় সুনিশ্চিত। খুলনা ও গাজীপুরের নির্বাচনকে বিএনপি টেস্ট কেস হিসেবে নিয়েছে। সরকারের স্বৈরাচারী আচরণের পর এখানে তাদের সমর্থন কোন পর্যায়ে এ নির্বাচনে সেটাই পরীক্ষা করবে ২০ দল। এখানে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে তাদের প্রার্থী মো. নজরুল ইসলাম মঞ্জুকে বিপুল ভোটে বিজয়ী করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD