শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেলজিয়াম বিএনপির বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

বেলজিয়াম থেকে ফারুক মোল্লা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ফরমায়েসি রায় বাতিলের দাবিতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে ইইউ কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির বেলজিয়াম শাখা।

সভাপতিত্বে করেন বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা। পরিচালন করে বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।

প্রধান অথিতি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অথিতি ছিলেন সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অথিতি এমএ মালেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি।

স্থানীয় সময় শুক্রবার ১৯শে অক্টোবর সকাল ১০টায় ইইউ কমিশনের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভ থেকে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং গ্রেনেড হামলা মামলার ফরমায়েসি রায় বাতিলের দাবি জানান নেতা-কর্মীরা।

এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮দেশ ও এশিয়ার ২১ দেশের সরকার প্রধানের উপস্থিতিতে ব্রাসেলসে আসেম সম্মেলন চলছে। ফলে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম খুনের বিভিন্ন পোস্টার ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অবৈধ সরকারের দুরভিসন্ধ ষড়যন্ত্রের প্রতিবাদ জানান বিএনপির নেতৃবৃন্দ।

এসময় সার্বিক ভাবে বিক্ষোভ সমাবেশটির সফল করার জন্য কাজ করেন, বেলজিয়াম বিএনপির সহ সভাপতি হাসান রাকিব প্রধান, সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আক্কাছ, সহ সভাপতি গোলাম নবী শ্যমল, সহ সভাপতি আবু বকর, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম, যুগ্ন সম্পাদক আশিক আহাম্মেদ বাপ্পি, যুগ্ন সম্পাদক হারুনুর রসিদ, মাহমুদুল হাসান মমো, বেলজিয়াম যুবদলের আহবায়ক কাজী রহিমুল বাবু। যুদ দল নেতা মাসুম পারভেজ প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD