শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ক্রাশ খেয়ে সিনেমার নায়িকা হতে চাইলেন স্বস্তিকা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫

ক্রাশ খেয়েছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তা আবার নিজের সামজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। যদিও নিজের জীবনের প্রেম-ভালোবাসা নিয়ে কখনোই লুকোছাপা করেননি স্বস্তিকা। সেই কারণে একাধিক সময় চর্চায় এসেছেন তিনি।

এবার সম্প্রতি সামাজিক মাধ্যমে ফলাও করেই নিজের ক্রাশ খাওয়ার কথা জানালেন অভিনেত্রী। তার মতে প্রেমের কোনো বয়স হয় না; প্রেমে পড়া কোনো অপরাধও নয়।

তবে সহ অভিনেতা বা অন্য কারও ওপর ক্রাশ খাননি স্বস্তিকা। ক্রাশ খেয়েছেন সোজা ছবির এক চরিত্রের প্রতি। খোলসা করে বললে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবি ‘দ্য একেন- বেনারসে বিভীষিকা’। আর সেই ছবি দেখেই নাকি এক্কেবারে ক্রাশ খেয়ে গেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সে কথা নিজের সোশ্যাল মিডিয়াতে ফলাও করে জানিয়েছেনও তিনি।

স্বস্তিকা লিখেছেন, ‘ক্রাশ খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেন টা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট। হাউজফুল প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভালো লাগে। টুবান দা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপ দা, পরের একেন টায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি, মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ ! আই লাভ ইউ সেন বাবু।’

চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘দ্য একেনঃ বেনারসে বিভীষিকা’। বরাবরের মতো দর্শক এবারেও একেনবাবুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এবার সেই একেনের সঙ্গেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন স্বস্তিকা মুখার্জী। এবার দেখার সত্যিই একেনের আগামী ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখতে পান কিনা দর্শক। পেলেও কোন চরিত্রে দেখা যাবে এই নিয়ে নাকি ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে দর্শকমহলে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD