শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ক্যানসারে আক্রান্ত দীপিকা কাঁদছেন দুই বছরের সন্তানের জন্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। ১৪ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর সফলভাবে টিউমার অপসারণ করা হয় তার শরীর থেকে।

প্রায় ১১ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সম্প্রতি নিজের বাড়িতে ফিরেছেন তিনি। ঘরে ফিরতেই দুই বছরের ছেলে রুহানের মুখ দেখে আবেগে ভেসেছেন দীপিকা।

বাসায় ফেরা উপলক্ষে দীপিকার শাশুড়ি ও ননদ মিলে আয়োজন করেন ঘরোয়া ভোজের। কিন্তু তবুও মন ভালো নেই অভিনেত্রীর। কারণ, কষ্ট পাচ্ছেন নিজের দুই বছরের সন্তানের জন্য।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে দীপিকা জানান, তার ছেলে রুহান মাঝরাতে উঠে মায়ের বুকের দুধ খাওয়ার জন্য ছটফট করে। কিন্তু দীপিকা এখন আর স্তন্যপান করাতে পারছেন না।

তিনি বলেন, ‘রুহান চাইছে স্তন্যপান করতে। কিন্তু আমি অপারগ। সেই রাতে খুব কেঁদেছি। এতটা কান্না হয়তো সন্তান জন্মের পর এই প্রথম কেঁদেছিলাম।’

অভিনেত্রী আরও জানান, চিকিৎসার কারণে তাকে এখন নিয়মিত ওষুধ খেতে হচ্ছে। এ অবস্থায় স্তন্যপান করানো ঝুঁকিপূর্ণ। দীপিকার ভাষায়, ‘জানি, ওর বয়স দু’বছর হয়ে গেছে। ভাবছিলাম এবার ধীরে ধীরে অভ্যাসটা ছাড়াব। কিন্তু, এভাবে হঠাৎ ছাড়াতে হবে ভাবিনি।’

জানা গেছে, দীর্ঘদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন দীপিকা। গত মাসে ব্যথা তীব্র আকার ধারণ করলে মুম্বাইয়ের একটি হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা করান তিনি। সেখানেই ধরা পড়ে, তার যকৃতে টেনিস বলের মতো আকারের একটি টিউমার রয়েছে, যা ক্যানসার আক্রান্ত।

চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর ইদের আগের দিন তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। আর গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পান দীপিকা।

বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন এই জনপ্রিয় অভিনেত্রী। শারীরিক দুর্বলতা থাকলেও পরিবারের ভালোবাসায় ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD