শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘কালো হয়ে যাবি, কেউ বিয়ে করবে না’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

বিখ্যাত টেনিস প্লেয়ার সানিয়া মির্জা। ভারতের এই টেনিস প্লেয়ার নিজের খেলার জীবন সম্পর্কে জানিয়েছেন। স্মরণ করেছেন তার বাবা-মা’র অবদানের কথাও। তিনি জানান, যখন তিনি টেনিস খেলা শুরু করেছিলেন তখন লোকেরা তাকে নিয়ে উপহাস করত, এমনকি অনেকে ভালো-মন্দও শুনিয়েছে তাকে।

সানিয়া বলেন, ‘আমি ছয় বছর বয়স থেকে টেনিস খেলতে শুরু করেছি, সেই সময় হায়দ্রাবাদে কোনো মেয়ে টেনিস খেলছে, এমন ঘটনাকে সাধারণভাবে নেওয়া হতো না। আমার বাবা ক্রিকেট খেলতেন, সেই সুবাদে আমি ক্রিকেট খেলোয়াড়ের পরিবারের মেয়ে।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত রাষ্ট্রের নারীদের নিয়ে গান ‘মুঝে হক হ্যায়’-এর লনচিং অনুষ্ঠানের এক বক্তব্য এসব কথা সানিয়া মির্জা।

ছয়টি গ্রান্ড স্ল্যাম পুরস্কার বিজয়ী এই খেলোয়াড় বলেন, “আমার বাবা-মা যখন বলেছিলেন, ও (সানিয়া) টেনিস খেলতে যাচ্ছে তখন আমার চাচা-চাচী বলেছিলেন ‘কালো হয়ে যাবি, কেউ বিয়ে করবে না।’”

সানিয়া বলেন, ‘আমার বাবাই আমার সবচেয়ে বড় হিরো। তিনি সব ঝড়ের মুখোমুখি হয়েছিলেন। তারা আমার বাবাকে নিয়েও উপহাস করত; বলত, ‘কি ভাবছো, তোমার মেয়ে মার্টিনা হিঙ্গিস হবে?’ আর ভাগ্য দেখুন, পরবর্তীকালে আমি নিজের তিনটি গ্রান্ড স্ল্যাম মার্টিনা হিঙ্গিসের বিরুদ্ধেই জিতেছি।’

এই অনুষ্ঠানে সানিয়া টেনিসে পুরস্কার স্বরূপ প্রাপ্ত সম্পদের পরিমাণ যাতে পুরুষ ও নারীদের জন্য সমান হয় সেই বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আজ সমান পুরস্কারের জন্য আমাদের লড়াই করতে হয়, একজন টেনিস খেলোয়াড় হিসেবে কেন পুরুষদের সমান সম্পদ মেয়েদের পাওয়া উচিত, তার জন্য আমাদের কারণ জানাতে হয়। এর মানে আজও আমরা সমান নই, পৃথিবীর সর্বত্রই তা প্রযোজ্য। শুধুমাত্র ভারতেই নয়।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD