শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

কারাবন্দি খালেদা জিয়ার হাত-পা অবশ হয়ে যাচ্ছে: বিএনপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: আবারো রাজনৈতিক নীল নকশা বাস্তবায়নে সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকারকে এই হীন ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে অবিলম্বে তার জীবন রক্ষার জন্য বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার বাম হাত-পা প্রায় অবশ হয়ে গেছে। তিনি চেয়ারে বসে থাকতে পারেন না। তারপরও সরকার তাকে সুচিকিৎসা দিচ্ছে না। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, শারীরিক অসুস্থতার কারাগারে স্থানান্তরিত এই আদালতে আর আসতে পারবেন না।

এসময় তিনি আরো বলেন, রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে একতরফাভাবে নির্বাচন করার জন্য তাকে বন্দী রাখা হয়েছে এবং জামিন পাওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। মূলত সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার নীল নকশা করছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা দিন। অন্যথায় তার সকল দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। কারা অধিদপ্তরকে বলছি আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা ন্যায় কাজ করুন। অন্যথায় আপনাদেরও এর দায় নিতে হবে।

মির্জা আলমগীর বলেন, বেগম খালেদা জিয়াকে যেকোনো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দেবে বিএনপি এবং তার সঙ্গে সাক্ষাত করবেন তারা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD