শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

কবির জন্য একটু সময়

মো.খলিলুর রহমান , যুগ্ম-সচিব:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কবির জন্য একটু সময়
               – মো.খলিলুর রহমান

কবির জন্য তোমার সময়,
মহামূল্য সময় হতে,
এক চিলতে নবীন সময়,
আটপৌরে একটু সময়,
সযতনে তুলে রেখো!

তুলে রেখো একটু সময়
হোকনা বড়ই সাদাসিধে!
কিংবা বড়ই ক্ষুদ্র অতি!
কয়েকটি পল কিংবা কেবল
কয়েক পলক ফেলতে সময়
তোমার অতি তুচ্ছ সময়!
তবুও তা তো তোমার সময়!

পেলব হাতের কোমল ছোঁয়ায়
হোকবা কভু অবহেলায়!
তবুও তুমি তুলে রেখো!

মন ময়ূরির পেখম মেলার একটু সময়!
কিংবা পরম অবহেলার একটু সময়!
কিংবা যদি
ফুল বাগিচায় দুহাত ধরে হাঁটার তরে একটু সময়!
দু চোখেতে দুচোখ রাখার একটু সময়!

জোৎস্না-তলায় দুচোখ মেলে দাঁড়িয়ে থাকার জন্য সময়!
কাব্য নদে জোয়ার তোলার একটু সময়!
অনুভূতির নৌকোটাতে পাল টানাবার মোহন সময়!
সব হারানো মানুষ নিয়ে ভাবার তরে একটু সময়!

রাখবে তুলে?
রাখবে বলো!
কবির জন্য একটু সময়!
কবির জন্য একটু সময়!
রংবেরংয়ের জরিন ফিতায় আটকে রাখা একটু সময়!
চুলের খোপায় শিউলি গোজার একটু সময়!
এক লহমায় আলতো করে ছুঁয়ে দেয়ার একটু সময়!

নাইবা দিলে, তবুও দিও অবহেলার একটু সময়!
তবুও তা তো তোমার সময়!
তিলোত্তমার সময় হতে একটু সময়!
অমূল্য তা কবির তরে জানবে তুমি,
দাও কথা দাও রাখবে তুলে সযতনে চিলতে সময়!

প্রীতির গাঁয়ের ঝিরঝিরে এক বাতাস সম একটু সময়!
কাহারবা তাল মেলার তরে একটু সময়!
ছন্দ এবং ছড়ার তরে একটু সময়!
প্রবল আলোর বানের মতো একটু সময়!
বাসতে ভালো যদিও তুমি না পাও সময়, তবুও আমায় ভাবার তরে একটু সময়!
তুলে রেখো তিলোত্তমা!
রেখো তুলে সযতনে কবির তরে একটু সময়!
দুজনাতে ভাগাভাগির একটু সময়!
চায়ের কাপে চুমুক দেয়ার একটু সময়!
সমুখ পানে স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার একটু সময়!

তুলে রেখো সযতনে, আমার যতো শুদ্ধ সময়, সৃষ্টি সুখের পরম সময়, রাগ অনুরাগ ভাংগার সময়, কাব্য করার রংগীন সময় তোমায় দিলাম তিলোত্তমা তোমায় দিলাম!

দিবে বলো?
একটু সময় সযতনে?
কবির তরে চেয়ে নিলাম!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD