আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: পল্লী বিদ্যুতের গাফিলতি তে নোয়াখালী কবিরহাটের ফলহারী গ্রামে বিদ্যুৎপিষ্টে হয়ে প্রাণ গেল পিতা-পূত্রের। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে । ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে । নিহত পিতার নাম সালাহ উদ্দিন (৪৫) ও ছেলে মো: সৌরভ (১৩) । সে স্থানীয় করম বক্স উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। পল্লি বিদ্যুতের গাফিলতির কারনে পিতা পুত্রের এই মর্মান্তিক মৃত্যুর কারণ বলে স্থানীয়রা জানান।
কবির হাট থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মির্জা হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন। রাত আনুমানিক ৮টার দিকে পিতা সালাহ উদ্দিন পুকুর ঘাটে বিদ্যুতের খুটির টানা তার ধরে পাঁ ধুইতে গেলে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে এসময় তার একমাত্র ছেলে তাকে বাঁচাতে আসলে সেও বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরণ করে।
পল্লি বিদ্যুতের গাফিলতির বিষয়ে জানতে চাইলে পল্লি বিদ্যুতের কবির হাট জোনের ডিজিএম গোপাল চন্দ্র শীব জানান, এ বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত টীম গঠন করা হয়েছে। গাফিলতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।