শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ২০২৪ পুরস্কার প্রদান করলেন পরিবেশ উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

১০ সেপ্টেম্বর ২০২৪: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিল্পমালিক, ব্যবসায়ীদের তথা ব্র্যান্ডগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল পরিবেশ রেখে যেতে না পারি, তাহলে সকল উন্নয়ন টেকসই হবে না। তিনি কর্পোরেট দায়িত্ব ও টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার লে মেরিডিয়ানে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত দ্বিতীয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা বিভিন্ন ব্র্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ ও অর্থনৈতিক টেকসইতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত। এসডিজি লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অবদান রাখা কোম্পানিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করায় অন্যরাও উৎসাহিত হবে। আয়োজনের জন্য বিবিএফকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকার এবং বেসরকারি শিল্প মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ একত্রে এই দেশের পরিবেশ বাসযোগ্য করতে কাজ করে যেতে হবে।

আয়োজক বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম ছাড়াও বিভিন্ন স্বনামধন্য শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও পরিবেশ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। তারা সবাই বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD