শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

এসআইদের নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের (এসআই) পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (১৩ আগস্ট) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপস্থিত সাব-ইন্সপেক্টরদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তাই তদন্তের মানোন্নয়নে আরও ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, ছিনতাই বেড়ে গেলে মানুষ অনিরাপদ বোধ করে। তাই ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করে বলেন , নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালন করতে হবে ।

অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ এসআইদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষতা প্রমাণের বড় একটা সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে হবে। তাছাড়া সেবার মানসিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। মামলার তদন্ত কার্য নির্দিষ্ট সময়ে শেষ করা ও ওয়ারেন্ট তামিলে আরও তৎপর হতে হবে।

ডিএমপিতে কর্মরত ২৩৪৪ জন এসআইদের মধ্যে দ্বিতীয় ধাপে ৪৪৪ জন এই ব্রিফিংয়ে অংশ নেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD