শিরোনাম :
চিনি, সার ও এলএনজিসহ ১১ ক্রয় প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি সরকারি প্রতিষ্ঠানে সোয়া ৫ লাখ পদ শূন্য: প্রতি ১০০টির ২৬টিই ফাঁকা সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে : পরিবেশমন্ত্রী আলাস্কা এলএনজি প্রকল্পে ৪.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ৩০% গ্যাস কিনবে তাইওয়ান এক-চীন নীতিতে অবিচল থাকার অঙ্গীকার বতসোয়ানা প্রেসিডেন্টের জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ১৫ শিশুসহ নিহত ১৩৯, নিখোঁজ ৮৪ গণমহাভবনে শীর্ষ বৈঠক: চীন-টোগো কৌশলগত সংযোগ আরও সুদৃঢ় মানবতাবিরোধী অপরাধ রোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদের আহ্বান বাংলাদেশের ভিয়েতনাম-চীন কৌশলগত পছন্দ ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার জার্মানিতে রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ: যন্ত্রসহ আটক ২

এক-চীন নীতিতে অবিচল থাকার অঙ্গীকার বতসোয়ানা প্রেসিডেন্টের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা বোকো বৈঠক করেছেন। ১৩ অক্টোবর বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা করেন, চীন ও বতসোয়ানার দ্বিপক্ষীয় সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করা হবে।

সি চিন পিং বলেন, বতসোয়ানা নিজেদের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নিলে চীন তাতে সমর্থন জানায়। দুই দেশের উচিত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার কাঠামো আরও উন্নত করা এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা আফ্রিকার দেশগুলোর জন্য চীনের শুল্কমুক্ত সুবিধা পুরোপুরি চালুর ফলে সৃষ্ট নতুন সুযোগগুলো কাজে লাগানো।

তিনি আরও বলেন, ডিজিটাল অর্থনীতি, কৃষি ও পশুপালনসহ বিভিন্ন ক্ষেত্রে বতসোয়ানার সঙ্গে সহযোগিতা জোরদার করতে এবং ‘স্মার্ট শিক্ষা’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দিতে আগ্রহী চীন।

এ সময় চীন-বতসোয়ানা এবং চীন-আফ্রিকা খনিজ খাতের সহযোগিতা এগিয়ে নিতে সি চিন পিং চারটি প্রস্তাব তুলে ধরেন।

প্রথমত, আফ্রিকার সম্পদ আফ্রিকারই—এই নীতিকে সহযোগিতার ভিত্তি হিসেবে বজায় রাখতে হবে। চীন নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং আফ্রিকার দেশগুলোকে নিজস্ব জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খনিজ সম্পদ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে প্রস্তুত।

দ্বিতীয়ত, সহযোগিতা হবে ন্যায্য স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে। চীনা প্রতিষ্ঠানগুলোর পরিচালন সক্ষমতা বাড়াতে উৎসাহ দেবে চীন। আফ্রিকার বাস্তবতার উপযোগী পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর করবে এবং খনিজ খাতের উন্নয়নে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এগিয়ে নেবে।

তৃতীয়ত, উচ্চমানের উন্নয়নকে সহযোগিতার লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। চীন-আফ্রিকা খনিজ সহযোগিতাকে শিল্পের মূল্যসংযোজনের দিকে এগিয়ে নেওয়া, সাশ্রয়ী ও টেকসই উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি নিয়ে আলোচনা এবং উচ্চমানের সহযোগিতার মাধ্যমে আফ্রিকার আধুনিকায়ন প্রক্রিয়াকে সহায়তা করা হবে।

চতুর্থত, ন্যায্য ও উন্মুক্ত সহযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার হাতিয়ার হওয়া উচিত নয়। আফ্রিকার উন্নয়নে আন্তরিকভাবে সহায়তা করতে আগ্রহী সব পক্ষের উদ্যোগকে চীন স্বাগত জানায়। আফ্রিকার দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার জন্য আরও উপযোগী পরিবেশ তৈরিতেও চীন প্রস্তুত।

দুমা বোকো বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দৃঢ় নেতৃত্বে চীন বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণকারী উন্নয়ন সাফল্য অর্জন করেছে। চীন দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে দারিদ্র্যসীমার নিচে থাকা সব মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে।

তিনি আরও বলেন, চীন নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন একটি সফল উন্নয়নের পথ তৈরি করেছে, যা গভীরভাবে অধ্যয়ন ও অনুসরণ করার মতো।

তিনি আরও বলেন, বতসোয়ানা চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করবে। বতসোয়ানা তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টার বিরোধিতা করে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে বলেও জানান দুমা বোকো।

সূত্র: শুয়েই-ফয়সল-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD