শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১০০ প্রার্থী চূড়ান্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বছরের ডিসেম্বরের শেষ দিকে। এরই মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন প্রার্থীরা, অন্যদিকে প্রতিটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে হাইকমান্ডে চলছে চুলচেরা বিশ্লেষণ।

সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিগত সোর্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কয়েক দফা তথ্য সংগ্রহ করে একাধিক তালিকা তৈরি করেছেন। এর মধ্যে শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ওই সব প্রার্থীদের মধ্যে থেকে ৬০-৭০ জন প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে। তবে রাজধানী ঢাকার ২০টি আসন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে দলটির হাইকমান্ড।

সূত্র জানায়, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে- এটা মাথায় রেখেই ক্লিন ইমেজসম্পন্ন প্রার্থী দেখে তালিকা তৈরি করা হচ্ছে। এবারের নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য কারো কোনো সুপারিশ বা তদবির কাজে আসবে না। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সোর্সের মাধ্যমে সংগ্রহ করা তথ্য এবং তৃণমূলে প্রার্থীর অবস্থান দেখে তালিকা চূড়ান্ত করা হচ্ছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন পর্যন্ত আমরা কাউকে মনোনয়ন দেইনি। তবে যাদের অবস্থা ভালো এ রকম অনেককে বলা হয়েছে। আমাদের লিডার আভাস-ইঙ্গিত দিয়েছেন, কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়নি।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬০-৭০ জন প্রার্থীকে মনোনয়ন দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। অক্টোবরে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। নির্বাচনে নতুন মুখ আসছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, পুরনো যত বাদ যাবে সেখানে নতুন আসবে।

এদিকে চূড়ান্ত প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ভোলা-১ তোফায়েল আহমেদ, ঝালকাঠি-২ আমির হোসেন আমু, সিলেট-১ আবুল মাল আব্দুল মুহিত, গোপালগঞ্জ-১ লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, ফরিদপুর-২ সৈয়দা সাজেদা চৌধুরী, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, কুমিল্লা-৫ আব্দুল মতিন খসরু, ফরিদপুর-৩ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ, সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ, টাঙ্গাইল-১ ড. আব্দুর রাজ্জাক, কুমিল্লা-১০ আ হ ম মোস্তফা কামাল, চট্টগ্রাম-১ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, কুষ্টিয়া-৩ মাহবুবউল আলম হানিফ, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, চাঁদপুর-৩ ডা: দীপু মনি, ফরিদপুর-১ মো: আব্দুর রহমান, চট্টগ্রাম-৭ ড. হাছান মাহমুদ, মাদারীপুর-২ শাজাহান খান, মাদারীপুর-৩ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, রংপুর-৪ টিপু মুন্সী, রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান, রংপুর-৬ ড. শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-৫ ফজলে রাব্বী মিয়া, জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী-৬ মো: শাহরিয়ার আলম, নাটোর-৩ জুনায়েদ আহমেদ পলক, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ হাবিবে মিল্লাত, যশোর-১ আফিল উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ মোহাম্মদ মিজানুর রহমান, খুলনা-৩ বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দ, মাগুরা-১ সাইফুজ্জামান শেখর, মাগুরা-২ বীরেন শিকদার, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, পুটয়াখালী-২ আ স ম ফিরোজ, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী, ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, জামালপুর-৩ মির্জা আজম, শেরপুর-২ বেগম মতিয়া চৌধুরী, মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি, গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল, , গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু, নারায়নগঞ্জ-৪ শামীম ওসমান, নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক, শরিয়তপুর-১ বি এম মোজাম্মেল হক, শরিয়তপুর-২ এনামুল হক শামীম, শরিয়তপুর-৩ নাহিম রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া-৩ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ এবি তাজুল ইসলাম, কুমিল্লা-১ সুবিদ আলী ভূঁইয়া ও চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী নওফেল, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD