শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

একসঙ্গে দু’হাত ভাঙলেন অভিনেত্রী নন্দিনী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

টেলিভিশনের পর্দায় অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায় খলনায়িকার ভূমিকায় অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অভিনয়ে বারংবার মুগ্ধ হয়েছেন দর্শকেরা।

কখনও কূট শাশুড়ি আবার কখনও বা খারাপ কাকিমার চরিত্রে অভিনয় করে নন্দিনী বাঙালি দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। এই বয়সে এসেও নিজেকে ফিট রেখেছেন তিনি। এবার সেই অভিনেত্রী বড়সড় বিপদে পড়লেন।

সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন নন্দিনী। যেখানে তার দুই হাতেই প্লাস্টার করা। ঘরে বালিশের ওপর দুই হাত রেখেছেন তিনি।

হাসিমুখেই ছবি তুলেছেন নন্দিনী, তার সঙ্গে ক্যাপশনে লেখা, বিশ্রীভাবে পড়ে গিয়েছি। দুই সপ্তাহ ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে থাকতে হবে।

কিন্তু কীভাবে পড়ে গেলেন তিনি? কীভাবেই বা এত গুরুতর চোট পেলেন? এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে নন্দিনী জানিয়েছেন, বাড়িতেই পড়ে গেছেন। আর তাতেই এভাবে চোট পেয়েছেন। পরে ব্যথা বাড়লে তিনি চিকিৎসক দেখান এবং জানতে পারেন তার দুটো হাতই ভেঙেছে।

অভিনেত্রী এটাও জানিয়েছেন, তার দুই হাতেই অপারেশন হয়েছে। তবে এখন সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে।

বাংলার গণ্ডি ছাড়িয়ে নন্দিনী অভিনয় করছেন হিন্দি সিরিয়ালেও। হিন্দি ধারাবাহিক নয়নতারাতে কয়েকদিনের শ্যুটিংও করেছেন তিনি। কিন্তু এর মাঝেই বড়সড় বিপদ।

প্রসঙ্গত, ২০২৩-এর শেষের দিকে গোয়ার সি-বিচে বিকিনি পড়ে নেট দুনিয়া তোলপাড় করেছিলেন এই অভিনেত্রী। যা নিয়ে খারাপভাবে ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD