শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

একমাত্র আ.লীগই অগ্রযাত্রা ধরে রাখতে পারবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশের অগ্রযাত্রা ধরে রাখতে পারবে না। একমাত্র আওয়ামী লীগই এই অগ্রযাত্রা ধরে রাখতে পারবে।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পাঁচ দিনের এই অধিবেশনে পাঁচটি বিল পাস হয়।

শেখ হাসিনা বলেন, এই বছরের শেষে জাতীয় নির্বাচনে জনগণ যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে, তিনি আবার দেশসেবার সুযোগ পান, তাহলে বাংলাদেশ আগামী ছয় বছরে উন্নয়নশীল তো হবেই; উন্নত দেশ হিসেবে এগিয়ে যাওয়ার পথ সুগম করতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। বর্তমান সরকার এমন পর্যায়ে উন্নয়নশীল দেশ হওয়ার শর্ত পূরণ করেছে যে অন্য কেউ ক্ষমতায় এলেও যদি তারা অর্জনগুলো ধ্বংস করতে না চায়, তাহলে দেশ উন্নয়নশীল হবে।

সংসদ নেতা বলেন, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ যে উন্নয়ন করেছিল, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেসব উন্নয়ন ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। বিএনপি ক্ষমতায় গিয়ে খাদ্যঘাটতিতে নিয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার ২০০ মেগাওয়াটে কমিয়ে আনে। সাক্ষরতার হার নেমে যায়।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাসের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘ধন্যবাদের প্রয়োজন নেই। আমি মনে করি, এটি আমার দায়িত্ব–কর্তব্য। আমি ধন্যবাদ জানাই দেশের জনগণকে, যারা আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। সরকার গঠন করার সুযোগ দিয়েছেন।’

প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে অনেক শর্ত নিয়ে ঋণ পেতে হতো। এখন ঋণ প্রাপ্তি সহজ হবে, শর্তের বেড়াজালে পড়তে হবে না। এখন একটা মর্যাদা থাকবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ইচ্ছা থাকলেও কেউ বেকার থাকতে পারবে না। কারণ আমরা ব্যাপকভাবে কর্মসংস্থানের সৃষ্টি করেছি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যখনই সরকার গঠন করেছি, জনগণের সেবক মনে করেছি। নিজে কী পেলাম, না পেলাম, কখনো সে হিসাব আমি করিনি, করিও না।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD