শিরোনাম :
ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি সাইবার সিকিউরিটি আইন সংশোধনের কাজ চলছে, অংশীজনদের সাথে আলোচনা: ভোলায় তথ্যমন্ত্রী আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু

উল্লাপাড়ায় তানভীর ইমাম এমপিকে নাগরিক সংবর্ধনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য তানভীর ইমামকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্বর থেকে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তানভীর ইমামকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসে।

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সহযোগি সংগঠন, পেশাজীবি সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবিন্দু ফুলেল সংবর্ধনা দেন। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপত্বিতে সংবর্ধনা সভায় তানভীর ইমাম বলেন, উল্লাপাড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি এই জনপদের সকলের সহযোগিতা চাই। সেই সাথে এই জনপদকে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ ও দুর্নীতি মুক্ত রাখার অঙ্গীকার করেন।

সংবর্ধনায় অন্যান্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, মাহী ইমাম, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, মাহবুব সারোয়ার বকুল, রিবলি ইসলাম কবিতা, হাফিজুর রহমান হাফিজ, আরিফুল ইসলাম উজ্জল ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD