একেএমবাবু ,রাজশাহী প্রতিনিধিঃ- অাসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে থানা অাওয়ামীলীগের অায়োজনে ২৯শে জানুয়ারী মঙ্গলবার সকালে তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে বর্ধিত সভা উৎসবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান অাব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে জেলা অা.লীগের যুগ্মসাধারন সম্পাদক কামারুজ্জামান উপস্থিত ছিলেন।
এদিকে অাওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে পাঁচ জন, পুরুষ ভাইসচেয়ারম্যান পদে পাঁচ জন, মহিলা ভাইসচেয়ারম্যান পদে চার জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সরেজমিন উপস্থিত থেকে দেখা গেছে দলীয় নেতা কর্মীদের সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি, দুবারের নির্বাচিত জনপ্রিয় কলমা ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা নির্বাচনের নির্যাতিতদের অাস্থাভাজন চেয়ারম্যান পদ প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না তিনি বর্ধিত সভা ও নৌকার পক্ষে গনমিছিলে উপস্থিত ছিলেন। তাছাড়া সব ধরনের রিপোট, বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ তৃণমূল, তরুন প্রবীণ নেতা কর্মীদের মতামত নিয়ে জানা গেছে লুৎফর হায়দার রশিদ ময়নাকে নৌকার প্রার্থী করা হলে সহজে উপজেলা পরিষদ অাসবে। ময়না বলেন কোন প্রার্থীদের বিরুদ্ধে খারাপ মন্তব্য না করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি অাহব্বান জানিয়েছেন। পরিশেষে ময়না নিজ প্রার্থীর কথা ঘোষনা দেয়ার পর সকলের কাছে সার্বিক সহযোগিতা দোয়া ও অার্শিবাদ চেয়েছেন।