গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক। চেয়ারম্যানে পদে দলীয় মনোনয়ন পেতে তিনি আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে লবিংয়ের পাশাপাশি এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য সানাউল হক দলের দুঃসময় থেকে স্থানীয় রাজনীতিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০০৩ সনে তিনি প্রত্যক্ষ ভোটে উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ ইং সনে তিনি প্রত্যক্ষ ভোটে ২য় বার উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের উপজেলা ও গৌরীপুর সরকারি কলেজ শাখায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সনে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
সানাউল হক বর্তমানে গজন্দর মোহাম্মদীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার সহ সভাপতি, উপজেলা কমিউনিটি পুলিশকমিটির সদস্য, মরহুম জননেতা এম.এ হান্নান স্মৃতি সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গৌরীপুর আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ও গৌরীপুর শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা ছিলেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের ছোট ভাই। সানাউল হক সকলের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।