জার্মানবাংলা২৪ ডটকম, ময়মনসিংহ, প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নয় ছাত্রদলের নেতা কর্মীকে প্রেফতার করেছে পুলিশ । এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, শনিবার সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কপথে সরকারিরোধী শ্লোগান দিয়ে ওই নেতা কর্মীরা ব্যাপরোয়া ভাবে মোটরসাইকেল শোডাউন করে নান্দাইল যাওয়ার পথে তাদেরকে ঈশ্বরগঞ্জের শর্শী নামক স্থান থেকে পুলিশ রাস্তায় ভেরিকেট দিয়ে আটক করে। রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে পৌরীপুর উপজেলার শাহগঞ্জের মিলন (২৪), লাডোর পায়রা গ্রামের ইকবাল হাসান (৪২), ধামগাঁওয়ের সোহেল রানা (২৪), বীর আহম্মেদপুরের অনিক আহম্মেদ (২২), ফুলপুরের আজিজুল হক (২৩), আলআমিন (২৪), ফুলপুরের বালিয়া গ্রামের মাহফেজ খান (৩২) ময়মনসিংহ সদর চায়না মোড়ের সাদ্দাম (২৫), শম্ভগঞ্জের অন্তর (১৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সকলেই ছাত্র দলের নেতাকর্মী।