শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ঈশ্বরগঞ্জে নৌকার মনোনয়নের দাবিতে বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ জুলাই, ২০১৮

জেলা প্রতিনিধি ময়মনসিংহ: “আওয়ামীলীগ বাঁচাও নৌকা বাচাঁও বহিরাগত হঠাও”নৌকা সমর্থক গোষ্ঠি নামে একটি সংগঠনের ব্যানারে একাদশ জাতীয় সংসদ ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীক দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে।

শনিবার ২৮ জুলাই বিকেলে ঈশ্বরগঞ্জ পাটরাবজরাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্তরে সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে নৌকার প্রার্থী দেয়ার দাবিজানিয়ে বক্তব্য রাখেন, হাফিজ উদ্দিন, ফরিদ মিয়া, বাবুল মিয়া, ঈশ্বরগঞ্জ বাজারের পাট ব্যবসায়ী রুহুল আমিন ।

সভায় বক্তারা আগামী নির্বাচনে ঈশ্বরগঞ্জের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশিদের মধ্য থেকে যে কোন প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানান ।

এ সময় উপস্থিত ছিলেন নৌকা সমর্থক গোষ্ঠীর আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র হাবিবুর রহমান, সোহাগী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, জেলা যুবলীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাহাবুবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন, যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শহিদুল ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আমিনুল ইসলাম কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম ফরিদুল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হক সরকার।

উল্লেখ্য এ আসনে বর্তমান মহাজোট থেকে এমপি হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ফখরুল ইমাম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD