শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ঈশ্বরগঞ্জে নৌকার প্রার্থী মনোনয়ন দাবিতে ৮ কি.মি. মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবী জানিয়ে নৌকা সমর্থক কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ সম্মুখ থেকে মাইজবাগ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তায় নৌকা সমর্থক লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নৌকা সমর্থক কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, সদস্য সচিব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, সোহাগী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা, উচাখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক, সরিষা ইউনিয়ন সভাপতি নূরুল ইসলাম আকন্দ, জাটিয়া সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রতন, তারুন্দিয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রউফ, মাইজবাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল মুনসুর, উপজেলা কৃষকলীগের আহবায়ক আ: হান্নান ভুঞা, যুগ্ম আহবায়ক ও সরিষা ইউপি চেয়ারম্যান শাহজাহান ভুঞা, আফাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান মতি, জেলা যুবলীগ সদস্য মাহাবুবুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শহিদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মানিক, সামী উসলান গনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম ফরিদুল্লাহ প্রমুখ।

উল্লেখ্য দশম জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ আসন থেকে মহাজোটের প্রার্থী মনোনিত হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।

মানববন্ধনে নৌকা সমর্থক কমিটির দাবী একাদশ সংসদ নির্বাচনে বহিরাগত কোন প্রার্থীকে মনোনয়ন না দিয়ে স্থানীয় সাবেক এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক আব্দুছ ছাত্তারকে মনোনয়ন দেয়ার দাবী জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD