শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ঈশ্বরগঞ্জে জাপা প্রার্থীকে মনোনয়ন দিলে লগি বৈঠা নিয়ে অান্দোলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

রেজাউল করিম বিপ্লব, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়ার দাবিতে এক বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতা-কর্মীরা। আজ শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর আ’লীগ কার্যালয় থেকে নৌকা সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে বিজয় একাত্তর চত্বরে পৌঁছলে পুলিশ বাঁধা দেয় ।

পুলিশের বাঁধা উপেক্ষা করেই নেতা-কর্মীরা একাত্তর মোড়ে এক সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে স্লোগান দেয়।

সমাবেশে নেতারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্ব থেকে কাউকে মনোনয়ন না দিয়ে যদি জাতীয় পার্টির এমপি ফখরুল ইমামকে মনোনয়ন দেয়া হয় তাহলে ঈশ্বরগঞ্জে নৌকা সমর্থক নেতা-কর্মীরা লগি বৈঠা নিয়ে বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক কামরুল হাসান জুয়েল, মগটুলা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মামুন, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD