রেজাউল করিম বিপ্লব,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪৭ তম জাতীয় গ্রীম্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ফুটবল খেলা রোববার অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ফুটবল ফাইনাল খেলায় ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসাকে ১-০ গোলে চরনিখলা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মইনউদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ।