শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ঈশ্বরগঞ্জে এমপি ফখরুলকে অবাঞ্ছিত ঘোষণা: নৌকার প্রার্থীর জন্য বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
এমপি ফখরুল ইমামের নির্বাচনী তোরণ ভেঙ্গে হয়ে হয়েছে -জার্মানবাংলা

রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ প্রতিনিধি: রাজনৈতিক হিসাব-নিকাশে গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও জাতীয় পার্টিকে আসনটি ছাড় দেয় বর্তমান ক্ষমতাসীন দল। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি ছেড়ে দিতে কোনোভাবেই একমত পোষণ করছেন না ঈশ্বরগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের নৌকার প্রার্থী মনোনয়ন দেয়ার দাবিতে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের একটি গ্রুপের নেতা কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ করে। এ সময় বিক্ষোদ্ধ নেতা-কর্মীরা উপজেলা পরিষদ সম্মুখে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের ওপর জাতীয় পার্টির এমপি ফখরুল ইমামের নির্বাচনী একটি তোরণ ভাংচুর করে রাস্তার ওপর ফেলে দেয়। এতে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়ক পথের যোগাযোগ বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ারসার্ভিস কর্মীরা ভাংচুরকৃত তোরণটি রাস্তা থেকে অপসারণ করলে যান চলাচল শুরু হয়।

বিক্ষোভ শেষে বিজয় একাত্তর মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার জাহান মামুন, কামরুল ইসলাম জুয়েল, ছাত্রলীগের উপজেলা সভাপতি একে এম ফরিদ উল্লাহ ।

এ সময় সমাবেশে বক্তারা বহিরাগত কোন প্রার্থীকে মনোনয়ন দেয়া হলে তারা মেনে নেবে না বলে ঘোষণা দেন এবং বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পকিত স্থায়ী কর্মিটির সদস্য ফখরুল ইমামকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ ব্যাপারে জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সহ- সভাপতি নূরুল ইসলাম সুরুজের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাদের নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছেন আওয়ামীলীগ ছাত্রীলগ যুবলীগের কিছু নেতাকর্মী আমাদের এমপির নির্বাচনী তোরণটি ভেঙ্গে ফেলেছে। এমপির পরামর্শ ক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ সম্পর্কে ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD