শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

ঈদে গণপরিবহনে তেল সরবরাহ বাড়ানোর উদ্যোগ :সেতুমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কপথে যাত্রীদের যাতায়াত সহজ করতে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পর্যায়ক্রমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

মঙ্গলবার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার রাবনাবাদ নদীর ওপর নির্মাণাধীন ‘রাবনাবাদ সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের প্রায় ৭০ কিলোমিটার অংশে যোগাযোগ উন্নয়নে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ থাকলেও সরকার এ সংকট মোকাবিলায় গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে গণপরিবহনের জন্য তেল সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যেও সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে কাজ করছে এবং জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সেতুমন্ত্রী জানান, রাবনাবাদ সেতু নির্মিত হলে এই অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কৃষি ও অন্যান্য পণ্যের পরিবহন আরও দ্রুত ও সহজ হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD