শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

ঈদের পরে ডিপিএলের বাকি অংশ, প্রকাশিত হলো সূচি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

গেল মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের খেলা। তবে টুর্নামেন্টের বাকি তিন রাউন্ড নবম, দশম এবং একাদশ রাউন্ড হবে আসন্ন ঈদের পর। আর তিন রাউন্ডের সূচি গতকাল (বুধবার) প্রকাশ করা হয়েছে।

ঈদের পর ৬ এপ্রিল থেকে শুরু হবে নবম রাউন্ডের খেলা। সেদিন আবাহনী লিমিটেডের বিপক্ষে লড়বে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। একই দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাসব। এছাড়া ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামবে গুলশান ক্রিকেট ক্লাব।

পরদিন ৭ এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার্স। একই দিন লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে খেলবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

৮ এপ্রিল বিরতি দিয়ে ৯ এপ্রিল মাঠে গড়াবে ১০ম রাউন্ডের খেলা। প্রথম দিন আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক, মোহামেডানের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক এবং শাইনপুকুরের প্রতিপক্ষ গুলশান। পরবর্তীতে ১০ এপ্রিল ধানমন্ডির বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার্স, গাজী গ্রুপের বিপক্ষে খেলবে পারটেক্স এবং লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স।

১১তম রাউন্ডের খেলা শুরু হবে ১২ এপ্রিল। প্রথম দিনে আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান, প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে গুলশান এবং শাইনপুকুরের বিপক্ষে খেলবে রূপগঞ্জ টাইগার্স। পরের দিন ধানমন্ডির প্রতিপক্ষ পারটেক্স, গাজী গ্রুপের বিপক্ষে খেলবে ব্রাদার্স এবং লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলবে অগ্রণী ব্যাংক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD