শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘ইয়েস নিউজ বিডি ডটকম’-এর সম্পাদক হলেন চিত্রনায়িকা মৌসুমী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

শামস রহমান: চিত্রনায়িকা মৌসুমীর স্বপ্ন ছিল একটি পত্রিকা বা ম্যাগাজিন বা একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে কাজ করার। ৩ নভেম্বর, শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে নিজ রেস্তোরাঁ ‘মেরি মন্টানা’তে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে ‘ইয়েস নিউজ বিডি ডট কম’ এর সম্পাদক হিসেবে মৌসুমীর অভিষেক হলো।

মৌসুমী বলেন, ‘‘এর আগে আমি একটি ম্যাগাজিনের একটি সংখ্যার সম্পাদক হিসেবে কাজ করেছিলাম। আজ থেকে একজন নিয়মিত সম্পাদক হিসেবে আমার যাত্রা শুরু হলো। আমার বাবা বেঁচে থাকলে আজ ভীষণ খুশি হতেন। তাকে এই মুহূর্তে আমি ভীষণ মসি করছি। আমি কৃতজ্ঞ আমার স্বামী ওমর সানীর কাছে। কারণ তার অনুপ্রেরণা, তার সহযোগিতাই আমাকে আজকের এই নতুন পরিচয়ে সবার সামনে উপস্থাপন করতে সাহস জুগিয়েছে। সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালো লাগা আরো বেশি। আশা করি, অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাব।’

তিনি আরো বলেন, ‘এতোদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসব। আমি একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। এর চিফ রিপোর্টার হিসেবে কাজ করবেন অভি মঈনুদ্দিন।’ মৌসুমী জানান, আপাতত ‘ইয়েস নিউজ বিডি ডট কম’ বিনোদন ও ফ্যাশন নির্ভর হলেও আগামীতে এর ব্যাপ্তি বাড়বে ।
মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মৌসুমীর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। অবশেষে সে নিজেও সাংবাদিক হয়ে গেল। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। আমি ওকে অনেক তথ্য দেব। আপনারাও দেবেন।‘

মৌসুমী জানান, শিগগিরই ‘ইয়েস ম্যাক্স’ নামে ইউটিউব চ্যানেলটিও চালু হবে। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন ওমর সানী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে থাকবেন শাহেদুল ইসলাম শাহেদ।

অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়, নাটকে অভিনয়, ,চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন মৌসুমী। এবার নিউজ পোর্টালের সম্পাদকের দায়িত্ব নিলেন তিনি। আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD