শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

ইভটিজিং করার দায়ে সিরাজগঞ্জে চার বখাটের অর্থদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, শাহিন আলম (১৮), আবু তালহা (১৯), সেহাবুল আলম (১৮) ও মোস্তফা কামাল (১৮)।

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের পিছনে ছাত্রীদেরকে ইভটিজিং করার অপরাধে চার যুবকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগবাটি ইউনিয়নের হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের পিছনে মুদি দোকানের সামনে থেকে তাদের আটক, পরে জরিমানা করা হয়।অর্থদন্ড প্রাপ্তরা হলেন, শাহিন আলম (১৮), আবু তালহা (১৯), সেহাবুল আলম (১৮) ও মোস্তফা কামাল (১৮)।

সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান জানান, চার বখাটে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজের ছাত্র। দীর্ঘদিন যাবৎ ওই কলেজের চার বখাটে যুবক হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে এবং স্কুলের পিছনে মুদি দোকান থেকে বিভিন্নভাবে স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করত। গোপনে ওতপেতে চার বখাটেকে স্কুলের পিছন থেকে হাতেনাতে ধরে শাস্তি হিসাবে অর্থদন্ড করা হয়। পরে এমন কাজ আর করবে না বলে মুচলিকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD