শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ইতালী প্রবাসীর আবু সাইদ খানের গল্প অবলম্বনে বাংলা ছায়াছবি ” জমিদার “

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ইতালী প্রতিনিধি ইসমাইল হোসেন স্বপন

ইতালী প্রবাসী বিশিষ্ট কবি,গীতিকার আবু সাইদ খান রচিত গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ বাংলা ছায়াছবি“জয় নগরের জমিদার” খুব শিঘ্রই রোমের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। গত ২২ এপ্রিল সন্ধ্যায় রাজধানী রোমের তরপিনাত্তারাস্থ সুন্দরবন রেষ্টুরেন্টের হলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আবু সাঈদ খান এ কথা বলেন। তিনি বলেন বর্তমান সময়ের আলোচিত বিষয় নারী অধিকার ও নারী নেতৃত্ব নিয়ে রচিত গল্পের ছায়াছবি “জয় নগরের জমিদার” সম্পূর্ণ সামাজিক এবং স্বপরিবারে উপভোগ করার মত একটি সিনেমা। এম শাখাওয়াত হোসেন পরিচালিত এ সিনেমায় আবু সাঈদ খান নাম ভুমিকায় অভিনয় করেছেন। তিনি বলেন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে আরো বিনোদনধর্মী ছায়াছবি তৈরী করা হবে। সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি বলেন আমি দীর্ঘদিন আপনাদের সাথে রোম তথা ইতালীতে বসবাস করেছি। ভবিষ্যতে প্রবাসীদের জীবনযাত্রা নিয়ে গল্পাবলম্বনে সিনেমা তৈরী করব। এ সময় কমিউনিটি ব্যক্তিত্ব আঃ রশিদ,আবু তাহের,নয়না আহমেদ ,সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রিয়াজ হোসেন,চেনেল আই ইতালী বিশেষ প্রতিনিধি লাবণো ফারুক,ডি বি সি ইতালী প্রতিনিধি আমির হোসেন লিটন, সাংবাদিক খান রিপন সহ প্রবাস কন্ঠ ও পি টিভি সম্পাদক মিনহাজ হোসেন আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD