শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ইতালীতে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন ও ইফতার মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ জুন, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে: ইতালী বিএনপি’র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোমের মসজিদে মক্কি’তে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন এবং প্রধান উপদেষ্টা হাজী লকিয়ত উল্ল্যাহ সংক্ষিপ্ত আলোচনায় বলেন, দেশও জাতিকে রক্ষা করতে হলে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দেশে-প্রবাসে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে।
এসময় তারা আরও বলেন, দেশে নিরপেক্ষ সরকারের অধীন, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। তবেই বাংলার মানুষ পাবে জনগনের রায়, নয়তো আওয়ামী বাকশাল সরকারে শাসন পাকাপোক্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, আব্দুল কাদের বেপারী, মঈনুল খোকন, যুগ্ম সাধারণ শাহ মো: তৌহিদ কাদের, ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, হুমায়ুন খান,প্রচার সম্পাদক মৃধা সহিদুল ইসলাম, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার সহ যুবদল এবং ইতালী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দলীয় প্রধান খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা শেষে সকলেই ইফতারে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD