শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ইতালীতে রোম বিডি স্পোর্টিং ক্লাবের আনন্দ আড্ডা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

ইতালী থেকে মিনহাজ হোসেন: গত ১০ নভেম্বর শনিবার রোম বিডি স্পোর্টিং ক্লাব ইতালীর আয়োজনে রোমের কলিআলবানী চিকেনহাটের হলরুমে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ আনন্দ আড্ডা ও নৈশভোজ। রোম বিডি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ ওমর ফারুক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম পলাশ-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীর কমিউনিটির শীর্ষনেতা বাংলাদেশ সমিতি-ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি ও মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ নায়েব আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতি-ইতালীর প্রধান উপদেষ্ঠা জনাব লুৎফুর রহমান, বাংলাদেশ সমিতি-ইতালীর সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ১নং যুগ্ম সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন মোল্লা, শিশু-কিশোরবিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ইতালী বিএনপির সহ-সভাপতি মাঈনুল আলম খোকন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রোম মহানগর সভাপতি মোহাম্মদ উজ্জল, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতি-ইতালীর সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, মহিলা সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি মেহনাজ তাবাসুম শেলী, বাংলাদেশ মহিলা খৃষ্টান সমিতি-ইতালীর সভাপতি ও মহিলা সংস্থা ইতালির সাংগঠনিক সম্পাদক রুপালী গোমেজ, জালালাবাদ এসোসিয়েন ইতালীর সদস্য মুন্না হোসেন, সারোয়ার হোসেন এবং রোম বিডি স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা অলিউদ্দিন শামীমের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক ও বাংলাদেশ সমাজ কল্যাণ সংস্থা ইতালির সভাপতি কামরুজ্জামান রতন, উপদেষ্টা নুরুল হক, মোঃ সুমন, মাহবুব আলম, সহসভাপতি রুহুল আমিন, সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমন বেপারী, প্রচারে সম্পাদক রিদন, হাসানসহ ক্লাবের সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথি মোঃ নায়েব আলী বলেন, বাংলাদেশ সমিতি-ইতালী সব সময় রোম বিডি স্পোর্টিং ক্লাবের পাশে ছিল ভবিষ্যতে ও যেকোন ভাল কাজে পাশে থাকবে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে কিছু সময়ের জন্য হলেও উপস্থিত সকলকে মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত শিল্পী এন আর রাসেল, বাবু বাঙ্গাল, মিজান, কোকন, আলম খাঁন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD