শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ইতালি প্রবাসী বাবলু নিখোঁজের ৫ মাস পর ফিরেছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ জুন, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে: জাহাঙ্গীর হোসেন বাবলু বয়স (২৭) বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলার বাসিন্দা গত জানুয়ারী ৫ তারিখ ইতালীর ভেনিস থেকে বাংলাদেশ গেলে ৬ই জানুয়ারী ঢাকা হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিখোঁজ হন। তারপর থেকে বিগত প্রায় ৫ মাস তার কোন সন্ধান পাওয়া যায়নি! বৃহত্তর সিলেটবাসীসহ সকল প্রবাসীদের আন্দোলন প্রতিবাদ দূতাবাসে স্মারকলিপি, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রনালয়ে স্মারকলিপি, বাংলাদেশ বিমান বন্দর থানায় জিডি, ইতালীর বিমান বন্দর থানায় জিডি, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর পক্ষ থেকে সভাপতি অলিউদ্দিন শামীম বাংলাদেশ গিয়ে ঢাকা ও সিলেটে সাংবাদিক সম্মেলন করে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর কাছে বাবলুর দ্রুত সন্ধান চান। ইতালীর পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বিশেষ দূত পাঠিয়ে বাংলাদেশ সরকারের কাছে নিখোঁজ বাবলুর সন্ধান চাওয়া পরও বিগত ৫ মাসে বাবলুর কোন হদিস পাওয়া যায়নি। আজ (১ জুন) সকালে রাজধানী ঢাকায় দুচোখ বাধা অবস্থায় বাবলুকে একটি গাড়ি থেকে ফেলে দিয়ে যায় কিছু লোক। এরপর বাবলু চোখ খুলে দেখতে পায় সে ঢাকা শহরেই আছে। পরে সে তার বাড়িতে ফোন করে জানায় সে ঢাকায় আছে। সাথে শুধুমাত্র জিরুরি কাগজপত্র ছাড়া আর কিছুই নাই। পরে তার বাড়ি থেকে টাকা পাঠালে সে বাসের টিকেট করে নিজ বাড়িতে পৌঁছায়। বাবলুকে নিখোঁজের ব্যাপারে জানতে চাইলে সে কিছুই বলতে পারে না, শুধুমাত্র জানায় ঢাকা বিমান বন্দর থেকে তাকে চোখ বন্ধ করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর একটি অন্ধকার ঘরে রাখা হয় এবং সেখান থেকে তাকে আবার চোখ বন্ধ অবস্থায়. ঢাকায় রেখে যায় কিছু লোক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD