শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ইতালির মানতোভায় স্থায়ীভাবে কনস্যুলেট‌‌ সেবা অফিস চান‌ প্রবাসীরা, ২’দিনে আট শতাধিক প্রবাসীর সেবা গ্রহণ

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,ইতালি :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ইতালির মানতোভায় দুইদিনব্যাপী বাংলাদেশ কনস্যুলেট মিলান এর আয়োজনে আল মিনা মসজিদের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে। দূতাবাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালি মানতোভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুইদিনে প্রায় আট শতাধিক প্রবাসী এই অস্থায়ী ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেছেন। এই ক্যাম্প থেকে প্রবাসীদের জন্য ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট,নো ভিসা সহ ওয়েজ অনার্স কল্যান বোর্ডের সদস্য সেবা প্রদান করা হয়।

মিলান কনস্যুলেট এর কনসাল তাজুল ইসলাম শ্রম কনসাল সাব্বির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় এই ক্যাম্প থেকে প্রবাসীরা সেবা গ্রহণ করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে যেন মানতোভায় এই দূতাবাস সেবা অব্যাহত থাকে সেই অনুরোধ করেন।

আল মিয়া মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন সহ মসজিদ কমিটির সকলের সার্বিক ব্যবস্থাপনায় দূতাবাস ক্যাম্পে বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা দূতাবাস সেবায় সেবা পরিদর্শন করেন স্থানীয় মানতোভা শহরের প্রেসিডেন্ট সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তাদের সুন্দর সেবার মধ্য দিয়ে দুই দিনে প্রবাসীরা দূতাবাস সেবা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বন্ধের দিনে এমন আয়োজনে দূতাবাসের ভূয়োসি প্রশংসা করেন প্রবাসীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD