রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল বের করা হয়। আজ ২২ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভায় জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল হাসান তারেকের নেতৃত্বে ওই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাটবাজার থেকে শুরু করে ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহ্বায়ক সাইফু ইসলাম ভূঞা, তাতী লীগের আহ্বায়ক আনারুল হক, আ’লীগ নেতা আব্দুল জলিল মন্ডল, তাঁতী লীগের সদস্য সচিব শাহজাহান আলম মিন্টুসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়