শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

আর্থিক প্রতারণার শিকার অভিনেত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

একটা সময় টালিগঞ্জে একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন অদ্রিজা রায়। তারপর সেখান থেকে মুম্বাই গেছেন। সেখানে জনপ্রিয় ‘অনুপমা’র মতো ধারাবাহিকে তিনি অভিনয় করছেন দীর্ঘদিন।

এখন মুম্বাইয়ে কাটে তার বেশিরভাগ সময়। যেখানেই আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এ অভিনেত্রী। শুধু তিনি একা নন, বলিউডের অঙ্কিতা লোখান্ডে, আয়ুশ শর্মার মতো অভিনেতা-অভিনেত্রীদের নামও রয়েছে সেই তালিকায়।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০২৪ সালের আগস্ট মাসে একটি বিজ্ঞাপনের কাজ করছিলেন অদ্রিজা। তারপর কিছুটা টাকা পাওয়া গেলেও, অনেকটাই এখনও পাওনা রয়েছে। অভিনেত্রীর ম্যানেজার বার বার যোগাযোগ সত্ত্বেও কোনও রকম উত্তর মেলেনি।

অদ্রিজার কথায়, ‘২৫ জন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে মুম্বাইয়ে বিজ্ঞাপনের শুটিংটা করেছিলাম। তবে কাজ করিয়ে নেওয়ার পর আর পাত্তা নেই ওই ব্যক্তির। টাকা তো দিলেনই না। উল্টে দুবাইয়ে পালিয়ে গিয়েছেন বলে শুনছি।’

অভিনেত্রীর ভাষ্য, ‘এখন তো সবার টাকা জমে অনেকটা বড় অ্যামাউন্ট হয়ে গিয়েছে। আমাদের সকলের ম্যানেজাররাই যোগাযোগ করেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েছি এফআইআর করতে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD