শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আরিয়ানার বিরুদ্ধে নকলের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্কঃ মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের বিরুদ্ধে গান নকল করার অভিযোগ আনলো সংগীতশিল্পী ও র‌্যাপার প্রিন্সেস নোকিয়া। গত শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টে এই অভিযোগ আনেন নোকিয়া। তিনি আরিয়ানার সম্প্রতি প্রকাশ হওয়া ‘৭ রিংস’ গানটির মধ্যে তার গানের মিল খুঁজে পেয়েছেন।

নোকিয়া একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, আরিয়ানার ‘৭ রিংস’ গানটি শুনছেন নোকিয়া। তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘এই গানের সঙ্গে কি আপনি মিল খুঁজে পাচ্ছেন না? কারণ এই গান আসলেই আমার গানের সঙ্গে মিলে যাচ্ছে। ওহ মাই গড!’ এরপর এই র‌্যাপার তার গান ‘মাইন’ চালু করেন। নোকিয়া অবশ্য আরিয়ানার নাম নেননি কোথাও। কিন্তু ইনস্টাগ্রাম পোস্টটিতে আরিয়ানার ‘ইউজার নেম’ যুক্ত করেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় আরিয়ানা এ বিষয়ে এখনো মুখ খোলেননি।

এর আগে আরিয়ানা বলেছিলেন, গানটি তার প্রিয় বান্ধবীদের সঙ্গে সম্পর্কিত। ভিক্টোরিয়া মন্তে, টেইলা প্রাক্স, কোর্টনি চিপলোন, জজমা, অ্যালেক্স লুরিয়া ও কিডেন্স হলো আরিয়ানার প্রিয় বন্ধু। এই গানের ভিডিওতেও তাদের দেখা গেছে।

গানটি প্রকাশের আগেও আরিয়ানা তার বন্ধুদের নিয়ে একটি চমৎকার অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন। গানটি দ্য সাউন্ড অব মিউজিক সিনেমার ‘মাই ফেভারিট থিংস’ গান থেকে অনুপ্রাণিত। গানটিতে আরিয়ানার শক্তিশালী বন্ধুত্বের বিষয়টি ফুটে উঠেছে। দেখানো হয়েছে স্বাধীনতার অন্য রকম এক সংজ্ঞা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD