শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

আমি কোন পারিশ্রমিক নেই না : আমির খান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

বিনোদন: জনপ্রিয় বলিউড অভিনেতা মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। এ অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ব্যবসায়ীকভাবে বেশ সফল। এমনকি ভারতের গণ্ডি পেরিয়ে চীনেও কোটি কোটি অর্থ আয় করছে তার সিনেমা। কিন্তু সিনেমার জন্য কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নেন না আমির।

সম্প্রতি শাহরুখ খান এক বক্তব্যে বলেন, প্রয়োজনে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক কমানো উচিৎ। এতে করে নির্মাতারা তাদের অর্থ সিনেমা তৈরি ও প্রোডাকশনের কাজে ব্যয় করতে পারবেন। গতকাল ছিল আমিরের ৫৩তম জন্মদিন। এদিন এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে এ অভিনেতা জানান, সিনেমা ভালো করলে তিনি ভালো আয় করেন। আর যদি ক্ষতি হয় তাহলে তিনিও ক্ষতির মুখে পড়েন।

আমির বলেন, ‘আসলে, আমি সিনেমার জন্য কোনো ফি নিই না। অনেক বছর হলো ফি নেয়া বন্ধ করে দিয়েছি। যদি আমার সিনেমা কম আয় করে তবে আমি কম আয় করি, আর যদি বেশি আয় করে আমিও বেশি আয় করি।’

আমির খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দঙ্গল ও সিক্রেট সুপারস্টার সিনেমা দুটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। বর্তমানে থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং করছেন তিনি। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন। আমির বলেন, ‘সিক্রেট সুপারস্টার সিনেমার সফলতার দিক থেকে আমাদের বছরটা খুবই ভালো ছিল। এছাড়া থাগস অব হিন্দুস্তান অমিতাভ বচ্চনজির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করছি, এ সিনেমায় আমরা যে কাজ করছি মুক্তির পর সবাই এটি পছন্দ করবেন। যেহেতু অমিতজির সঙ্গে এটি আমার প্রথম সিনেমা তাই এটি স্মরণীয় হয়ে থাকবে।’

শোনা যাচ্ছে, তার ড্রিম প্রজেক্ট মহাভারত’র কাজ শুরু করেছেন আমির। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তিনি। এ অভিনেতা বলেন, ‘এখন অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি, যখন বুঝতে পারব প্রকৃতপক্ষে কী করছি, তখন সব জানাব।’

 

Banglachoti golpo

bangla choti golpo kahini maa chele

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD