শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

‘আমার মা, ভাইবোন যেমন পরিবার গৃহকর্মীও তাদেরই একজন’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫

অভিনেত্রী জয়া আহসান নিজেকে ভেঙেচুরে বার বার দর্শকদের মাঝে নতুন ভাবে ধরা দিয়েছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার ভিন্ন এক চরিত্রে দেখা যাবে জয়াকে।

পরিচালক পিপলু আর খানের পরিচালনায় তৈরি সিনেমা ‘জয়া আর শারমিন’ এ অভিনয় করেছেন জয়া যেখানে উঠে এসেছে করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর গল্প।

প্রতিটি মানুষের জীবনের থাকেই ভাঙা-গড়ার গল্প। জীবনে চলার পথে একাধিক সম্পর্ক তৈরি হয়। সে সব সম্পর্ক রক্তের নয়। তেমনই এক সম্পর্কে জড়িয়েছেন ‘জয়া ও শারমিন’। যদিও জয়া জানেন, সব প্রতিশ্রুতি আসলে মিথ্যে! শেষ পর্যন্ত নাকি কেউ পাশে থাকে না।

এই ছবিতে প্রথম বার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে জয়াকে। ছবিতে দুই জন মুখ্য চরিত্র জয়া এবং তার গৃহকর্মী শারমিন। আগামী ১৬ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, ‘আমরা এই কোভিডের সময় এই ছবিটার শুটিং করি। যখন সকলে বাড়ি থেকে প্রায় অবসাদে ডুবে যাচ্ছিলেন। তখনও অল্প ইউনিট নিয়ে ছবিটি ক্যামেরাবন্দি করা হয়। কিন্তু ছবিটা বেশ বড়। দু’জন আলাদা সামাজিক অবস্থানে বেড়ে ওঠা দুই নারীর বন্ধুত্বের গল্প।’

ব্যক্তিগত জীবনেও জয়া গৃহকর্মীর সঙ্গে নিজের কোনও বিভাজন দেখেন না। অভিনেত্রীর কথায়, ‘আমার মা, ভাইবোন, পোষ্য এরা যেমন পরিবার, আমার গৃহকর্মীরাও আমার বাড়ির লোক।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD