শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল: স্বরার বিস্ফোরক মন্তব্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুলাই, ২০১৮

অনলাইন ডেস্ক : চলচ্চিত্রে কাস্টিং কাউচ নিয়ে তিনি আগেই মুখ খুলেছিলেন, সঙ্গে শেয়ার করেছিলেন তার সঙ্গে ঘটা তিক্ত অভিজ্ঞতার কথা। তবে এবার মিডিয়ায় বিস্ফোরক তথ্য শেয়ার করলেন স্বরা ভাস্কর।

২০০৯ সালে কেরিয়ার শুরু করেন স্বরা। কিন্তু প্রথম ছবি রিলিজ করল না। ভেঙে পড়েছিলেন স্বরা। কিন্তু নিজের ওপর বিশ্বাস হারানি। তাইতো বছর গড়াতে না গড়াতেই তিন তিনটি ছবির অফার আসে ঝুলিতে। কিন্তু এই পথ মটেও মসৃণ ছিল না। নানান রকম ভাবে উত্যক্ত করা হত তাকে। তিনি বলছেন, “একজন আমার কানে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। পেছন থেকে সেই ব্যক্তি আমার কানে কাছে এসে বলে ‘আই লাভ ইউ’। সে এতটাই আমার কাছে এসেছিল যে আমার চুলে তার সারা মুখ ঢেকে গিয়েছিল।”

তবে এমন আচরণকে মোটেই প্রশ্রয় দেননি অভিনেত্রী। তিনি এই বিষয়ে কথা বলেন একসিকিউটিভ প্রোডিউসারের সঙ্গে। কোনও রকম আপোষ করে নয়। তিনি নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করে নিয়েছেন।

এর আগেও জানিয়েছিলেন, একবার শ্যুটিং চলাকালীন তার ঘরে ঢুকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবের বিনিময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের দাবি করে এক ছবির নির্দেশক। তাকে জোর করে আলিঙ্গন করতে চায়, যা খুবই ভয়ঙ্কর ছিল। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় আরও অনেক কথাই প্রকাশ্যে আনেন তিনি।

স্বরা জানান, একবার একটি ছবির টিমের সঙ্গে ৫৬দিনের জন্য আউটডোর শ্যুটিংয়ে যান তিনি। সে সময় একেবারেই নতুন ছিলেন তিনি বলিউড ইন্চাস্ট্রিতে। আর তাকে খুবই উত্যক্ত করে সেই ছবির পরিচালক। নৈশভোজের জন্য জোর থেকে শুরু করে তাকে নানা অছিলায় ডেকে পাঠানো, তার পিছু করা, এমনই সব অভিযোগ স্বরা এনেছেন সেই পরিচালকের বিরুদ্ধে। যদিও তিনি কোনও নামই তুলে ধরেননি। একদিন মদ্যপ অবস্থায় সেই পরিচালক তাকে অশ্লীল কথা বলেন, যা শুনে স্বরা ভয় পান। আর সেই ভয় থেকেই তিনি শ্যুটিংয়ের পর রাতে মেক আপ তুলতেন আলো না জ্বালিয়ে, যাতে ওই পরিচালকের মনে হয় যে স্বরা ঘুমিয়ে পড়েছেন। আর এই যৌন হয়রানি এমন পর্যায়ে পৌঁছেছিল যে স্বরা ছবির একসিকিউটিভ প্রোডিউসারের সঙ্গে এই বিষয়ে কথা বলতে বাধ্য হন, যাতে শ্যুটিং ফ্লোরে তাকে কোনওভাবেই একা না রাখা হয়।

‘গুজারিস’, ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্জনা’-তিন ছবির পর ডাইরেক্ট সহকারী অভিনেত্রী থেকে নায়িকা। ‘নীল বাট্টে সান্নাটা’ জমিয়ে অভিনয়। আর তাতেই বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন স্বরা ভাস্কর। কিন্তু অভিনয়ে তুখড় হয়েও কাস্টিং কাউচ রেহাই পাননি তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD