শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন রোহিত

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে হয়তো দেখা যাবে না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে। ভারতীয় ক্রিকেট মহলে গুঞ্জন চলছে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজই হতে পারে ৫০ ওভারের ফরম্যাটে তার শেষ ম্যাচ।

ভারতের হয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট শাসন করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অসংখ্য রেকর্ড গড়েছেন এবং দলকে বহু গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন তারা।

কিন্তু এবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভবিষ্যৎ প্রজন্মের দিকে নজর দিচ্ছে। ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

১৯, ২৩ ও ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। এই সিরিজ শুরু হওয়ার আগেই রোহিত ও বিরাট তাদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে ঘোষণা দিতে পারেন বলে শোনা যাচ্ছে।

যদি সত্যিই এমনটা হয়, তাহলে নাগপুরের এই সিরিজেই শেষবারের মতো ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মাকে খেলতে দেখা যাবে।

লেজেন্ড ওপেনার সুনীল গাভাস্কারও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি সম্প্রতি বলেন, ‘আমার মনে হয় না তারা (রোহিত ও বিরাট) ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন।’

দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে, ২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে ৪০ বছর। বয়স এবং ফিটনেস বিবেচনায় টিম ম্যানেজমেন্ট এখন থেকেই নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে।

কোচ গৌতম গম্ভীরের অধীনে দল চাইছে বিশ্বকাপের আগে তরুণরা যেন যথেষ্ট আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করতে পারে। এরই মধ্যে শুভমন গিলকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

রোহিত শর্মার ওয়ানডে ক্যারিয়ার সত্যিই ঈর্ষণীয়। তিনি ২৭৩ ম্যাচে ১১,১৬৮ রান করেছেন, যার মধ্যে ৩২টি সেঞ্চুরি এবং ৫৮টি হাফ-সেঞ্চুরি রয়েছে। তার তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে।

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD