শিরোনাম :
তুমি শুধু দাঁড়িয়ে রও, নত হও বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯% বেকার, ৫০ শতাংশের যোগ্যতা অনুযায়ী মিলছে না কাজ: আইএমএফ রুশ তেল কেনায় ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প: স্বস্তিতে প্রধান ক্রেতারা থোয়াইটস হিমবাহের দ্রুত ক্ষয়ে বাড়ছে বৈশ্বিক প্লাবনের ঝুঁকি: নাসা ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চাঞ্চল্যকর গবেষণা আন্তর্জাতিক আইন মেনেই সমুদ্রাঞ্চলে নজরদারি ও সামরিক উপস্থিতি বজায় রাখবে চীন সবুজ রূপান্তরের মধ্য দিয়ে নতুন অর্থনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানালেন সি চিন পিং সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্য নীতি অনুযায়ী দুই-রাষ্ট্র সমাধানের রূপরেখা তুলে ধরল চীন স্বাস্থ্য, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করবে চীন ও পশ্চিম আফ্রিকান দেশ টোগো এইচ-১বি ভিসায় সস্তা শ্রম এনে মার্কিন তরুণদের চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ: মার্কিন কংগ্রেসম্যান রাইলি মুর সর্বোচ্চ বরাদ্দ, ছুটি ও নিরাপত্তায় এবার দুর্গাপূজা উদযাপিত হচ্ছে:বনানী মণ্ডপে মহাষষ্ঠীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক আইন মেনেই সমুদ্রাঞ্চলে নজরদারি ও সামরিক উপস্থিতি বজায় রাখবে চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো তৎপরতা প্রতিহত করতে চীন দৃঢ়সংকল্প ও কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে বেইজিং। ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেলে সাম্প্রতিক সামরিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন শি।

সম্মেলনে সাংবাদিকরা জানান, সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইন সম্প্রতি হুয়াংইয়ান দ্বীপ ও রেন আই রিফ এলাকায় একাধিকবার উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। দেশটি আরও বলেছে, নিজেদের ‘ভূখণ্ডে’ চীনের নির্দেশ মেনে চলবে না তারা। এ ছাড়া, ফিলিপাইনের সামরিক বাহিনীর দাবি, গত সেপ্টেম্বর মাসে চুং ইয়ে দ্বীপ, শিয়ানবিন রিফসহ সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় শতাধিক চীনা নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ নিয়মিতভাবে উপস্থিত ছিল। ফিলিপাইনের দাবি, নিজেদের অধিকার রক্ষায় দেশটির সংকল্প দুর্বল করাই চীনের উদ্দেশ্য।

এসব বিষয়ে চীনের অবস্থান তুলে ধরে ছেন শি বলেন, হুয়াংইয়ান দ্বীপ এবং নানশা দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত চুং ইয়ে দ্বীপ, শিয়ানবিন রিফ ও রেন আই রিফসহ সংশ্লিষ্ট দ্বীপ ও আশপাশের সমুদ্র এলাকার ওপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে। সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় চীনের সার্বভৌম অধিকার ও এখতিয়ারও রয়েছে।

তিনি বলেন, এসব দ্বীপ ও প্রবালপ্রাচীর ফিলিপাইনের ভূখণ্ডের অন্তর্ভুক্ত নয়। তাই তথাকথিত ‘নিজেদের অধিকার রক্ষার’ বিষয়ে কথা বলার কোনো ভিত্তি ফিলিপাইনের নেই। চীন আইন ও বিধি মেনে নিজের সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এসব পদক্ষেপ ন্যায্য, যুক্তিসংগত ও পেশাদারভাবে পরিচালিত হচ্ছে।

ছেন শি আরও বলেন, কিছু সময় ধরে ফিলিপাইন আঞ্চলিক দেশগুলোর অভিন্ন স্বার্থ উপেক্ষা করে এ অঞ্চলের বাইরের শক্তিগুলোকে টেনে এনে দক্ষিণ চীন সাগরে অস্থিরতা সৃষ্টি করছে। দেশটি বারবার অন্যের অধিকার লঙ্ঘন ও উসকানিমূলক তৎপরতা চালানোর পাশাপাশি প্রকৃত ঘটনা বিকৃত করে মিথ্যা বয়ান ছড়াচ্ছে। তার মতে, দক্ষিণ চীন সাগরে শান্তি নষ্ট করা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ফিলিপাইনই দায়ী।

সূত্র: শুয়েই-ফয়সল-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD