শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

আনলিমিটেড মেয়াদের ডাটার  অফার নিয়ে বাজারে এলো টেলিটকের জেন জি  প্যাকেজ

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা ‘জেন জি’ কে অনুসরণ করে তরুণদের জন্য টেলিটক  নিয়ে এলো ‘জেন জি’ (Gen-Z) প্যাকেজ।

বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে    গতকাল“জেন-জি (Gen-Z)” প্যাকেজের উদ্বোধন করা হয়।

প্যাকেজটি মূলতঃ ‘জেনারেশন জেড’ বা সংক্ষেপে ‘জেন-জি’ দের জন্য চালু করা হল।  ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর।

জেন-জি নতুন প্যাকেজের মূল্য ১৫০ টাকা। তবে, প্রথম ৩০ দিনে গ্রাহক মাত্র ১০০ টাকা দিয়ে প্যাকেজটি ক্রয় করতে পারবে। এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কমমূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডল অফার সুবিধা। আরো রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকুরী প্রার্থীদের জন্য ১২ মাসের Alljobs Premium Membership service এর ফ্রি সুবিধা।  “জেন-জি”নতুন গ্রাহক টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সিম ক্রয় করতে পারবেন। এছাড়াও  গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে মাই টেলিটক (Myteletalk App) অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে বর্তমানে টেলিটক ব্যবহারকারীগণ জেন-জি প্যাকেজের অফারসমূহ গ্রহণ করতে পারবেন।  পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারিগণ USSD Code (*111#) এর মাধ্যমে এ সুবিধা পাবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.teletalk.com.bd.

উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের  সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্যবর্গ ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী সহ টেলিটক এর ঊর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD